এ সপ্তাহের সিনেমা

বছরের প্রথম মাসে এখন পর্যন্ত মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। শেষ সপ্তাহে আলোর মুখ দেখছে আরও একটি সিনেমা। আজ মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ‘ময়নার চর’।
ময়নার চর পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন ও সুস্মি রহমান। ময়নার চর সিনেমার গল্প নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘চর এলাকার মানুষের জীবনের নানা রকম টানাপোড়েন নিয়ে সিনেমার গল্প। একটি খুনের ঘটনা নিয়ে এগিয়ে চলে কাহিনি। পর্দায় গল্পটি সঠিকভাবে তুলে ধরতে প্রত্যন্ত অঞ্চলে শুটিং করা হয়েছে। কলাকুশলীরা অক্লান্ত পরিশ্রম করেছেন।’
মামনুন ইমন বলেন, ‘এই সিনেমার গল্পটি আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের। শুটিংও হয়েছে ওই রকম এলাকায়। সিনেমায় আমার অভিনীত চরিত্রের নাম কাশেম। একেবারে প্রত্যন্ত চরে শীতের মধ্যে শুটিং করেছিলাম। সরকারি অনুদানের স্ক্রিপ্টে সর্বোচ্চ মার্কস পাওয়া সিনেমাগুলোর মধ্যে ময়নার চর একটি। আশা করি দর্শকের ভালো লাগবে।’
ময়নার চর সুস্মি রহমানের তৃতীয় সিনেমা। নতুন সিনেমাটি নিয়ে এই নায়িকা বলেন, ‘আমার অভিনীত প্রতিটি সিনেমাই গল্পকেন্দ্রিক। এটিও ব্যতিক্রম নয়। এতে আমাকে দেখা যাবে গ্রামের সাদামাটা এক মেয়ের চরিত্রে। অনেক টানাপোড়েন আছে তার জীবনে। প্রতিবাদী ও সংগ্রামী মেয়ে হওয়ায় নানা ঝামেলায় পড়তে হয় তাকে।’
এ সিনেমায় আরও আছেন শিবা সানু, ড্যানিরাজ, আজম খান, পলাশ লোহ, মাহমুদুল হাসান, মিশকাত মাহমুদ প্রমুখ। সিনেমার সহপ্রযোজক সুমন পারভেজ।

আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। গত বুধবার হিমালয়ের এক নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯ জনের বেশি, নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। এদিকে আগস্টের শুরু থেকে নেপালে শুটিং চলছে বাংলাদেশের ‘শিকার’ সিনেমার।
১ ঘণ্টা আগে
২০২২ সালে ঢাকার মঞ্চে পারফর্ম করেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তাঁর জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শকেরা। চার বছর পর আবার ঢাকায় আসছেন বিলিওনেরাখ্যাত এই সংগীতশিল্পী।
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন আর্ক ব্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী হাসান। ওই দিন গান পরিবেশনের সময় হাসানকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারা হয় দর্শকসারি থেকে। শিল্পীর প্রতি এমন অসম্মানজনক আচরণে সংগীতা
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে