
গভীর রাতে ঘুমন্ত এক যুবককে যৌন নিপীড়নের চেষ্টা করেন বৃদ্ধ নুর নবী। একপর্যায়ে নুর নবীকে সজোরে লাথি মারেন ওই যুবক। এতে তিনি বিছানা থেকে ছিঁটকে নিচে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর আহত নুর নবীকে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন যুবক।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল হকের আদালতে ১৬৪ ধারায় এই জবানবন্দি দিয়েছেন আসামি যুবক। বিয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
ওসি জানান, গত বৃহস্পতিবার ভোরে সলিমপুর ইউনিয়নের সাংগু অক্সিজেন রোড এলাকার একটি কালো তেলের ডিপো থেকে গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় পড়ে থাকা মো. নুর নবীর (৬০) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ডিপোতে থাকা আসামি যুবককে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তায় বেশ কিছু অসংগতি পরিলক্ষিত হয়। তিনি এটিকে ডাকাতির ঘটনা সাজানোর চেষ্টা করেন। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যার সত্যতা স্বীকার করেন।
আসামিকে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, সাত-আট মাস আগে নুর নবীর সঙ্গে তাঁর পরিচয় হয়। আলাপের একপর্যায়ে আসামি যুবককে তাঁর সঙ্গে রাতে ডিপোতে থাকতে বলেন নুর নবী। সে জন্য ভাড়া বাবদ তাঁকে ১ হাজার টাকা দিতে বলেন। নুর নবীর সঙ্গে ডিপোতে ১০-১৫ দিন থাকার পর একদিন রাতে পেপসি খাওয়ানোর কথা বলে তাঁকে নেশাজাতীয় পানীয় পান করান নুর নবী। পেপসি খেয়ে তিনি গভীর ঘুমে ঘুমিয়ে পড়লে তাঁকে যৌন নিপীড়ন করেন নুর নবী।
সেদিনের পর থেকে প্রায় রাতেই নেশা করে এসে নুর নবী তাঁকে যৌন নিপীড়ন করতেন। গত বুধবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় যৌন নিপীড়নের চেষ্টা করলে তিনি নুর নবীকে সজোরে লাথি মারেন। এতে নিচে ছিটকে পড়ে আহত হন তিনি। এরপর নুর নবীকে শ্বাসরোধে হত্যা করেন এবং তাঁর সঙ্গে থাকা ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আসামি। পরে পুলিশের কাছে ধরা পড়ার ভয়ে ডাকাতির নাটক সাজান এবং ডাকাতেরা নুর নবীকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে তাঁর ছেলে সাজ্জাদকে মুঠোফোনে জানান।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে