চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস)সহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে প্রাথমিক প্রার্থী তালিকায় হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন ছেলেসহ বিজয়ী হয়েছেন ২২ জন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
কমিশন কর্তৃক প্রকাশিত তালিকায় দেখা যায় শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তাঁর বিপরীতে কোনো প্রার্থী ছিল না। এ ছাড়াও মেয়েদের হলের মধ্যে বিজয় ২৪ হলে ১ জন, নবাব ফয়জুন্নেসা হলে ১১ জন, প্রীতিলতা হলে ২ জন ও শামসুন্নাহার হলে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। এ ছাড়া ১২ অক্টোবর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১০ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১০ দিন আগে