
চট্টগ্রামের মিরসরাইয়ে রেলক্রসিং পার হওয়ার সময় বালুবাহী একটি মিনি ট্রাক রেললাইনে আটকে গেলে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকামুখী আপ লাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের ওপর ছিটকে পড়ে, তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপাহাড় এলাকায় একটি রেলক্রসিং পার হওয়ার সময় বালুবাহী মিনি ট্রাকটি রেললাইনে আটকে যায়। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত এগিয়ে এলে ট্রাকের চালক ও তাঁর সহকারী নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
ট্রেনের যাত্রী ইকবাল হোসেন জানান, সকাল ৮টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরুর পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রেন কেঁপে ওঠে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ট্রেন থামলে যাত্রীরা নেমে আসেন। তবে কেউ আহত হননি।

চিনকি আস্তানা রেলওয়ে স্টেশনের মাস্টার সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধারকারী দল ট্রাকটি সরিয়ে নিলে বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং পাহাড়িকা এক্সপ্রেস পুনরায় সিলেটের উদ্দেশে যাত্রা করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, দুর্ঘটনায় ট্রাকটি ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

রাতের অন্ধকারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলসহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে পোস্টার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট শেয়ার দিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
২২ মিনিট আগে
রোববার উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করে আব্দুর রাজ্জাক বিকেলে আরও দুই ব্যবসায়ীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে করে এসে হাজরাহাটি বাজারে অটোরিকশাটির গতিরোধ করে।
৩৪ মিনিট আগে
অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২ নম্বর উজিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাইয়ের বিরুদ্ধে ওই পরিষদের ১০ সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
৪২ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাত সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে মো. রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রাজিব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড এলাকার ফুলবর আলীর ছেলে।
১ ঘণ্টা আগে