
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজে থেকে ১২ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সোয়া ১০টা দিকে মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের ওই দুই যাত্রী চট্টগ্রামে আসেন। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স অভিযান চালিয়ে তাঁদের ব্যাগেজ তল্লাশি করে সিগারেট ও পাঁচটি স্মার্ট ফোনের চালান উদ্ধার করে। এর মধ্যে একটি আইফোনের দাম ৩০ হাজার টাকা এবং চারটি স্যামসাং ফোনের দাম ৬০ হাজার টাকা।
এসব তথ্য জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, আটক পণ্যের চালান ডিএম মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টম হাউসের হেফাজতে রাখা হয়েছে। দুই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মামলার ২ নম্বর আসামি উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান আসাদকে নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে বলে সূত্রে জানা গেছে। হোসেনাবাদ বাজারের ফিলিপনগর সড়কে একটি কালো মোটরসাইকেলে তাঁর চলাচলের দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
৩১ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক এস কে এম তোফায়েল হাসান। পরে তাঁকে কারাগারে প
১ ঘণ্টা আগে
বাগেরহাটে খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়া হয়েছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে ওঠার সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির চালক।
২ ঘণ্টা আগে