
কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান ওরফে শামীম হত্যা মামলার দুদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয়দের অভিযোগ, এই হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মামলার ২ নম্বর আসামি উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান আসাদকে নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে বলে সূত্রে জানা গেছে। হোসেনাবাদ বাজারের ফিলিপনগর সড়কে একটি কালো মোটরসাইকেলে তাঁর চলাচলের দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যক্তি তাঁর (আসাদুজ্জামান) প্রকাশ্যে ঘোরার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে মামলার প্রধান আসামি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ খাজা আহম্মেদ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে হত্যাকাণ্ড নিয়ে নানা মন্তব্য করে যাচ্ছেন বলে জানা গেছে। সর্বশেষ তাঁর অ্যাকাউন্ট থেকে জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ব্যানার পোস্ট করতে দেখা যায়।
মামলার অগ্রগতি সম্পর্কে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে প্রায় ২৫ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের প্রোফাইল তৈরি করা হচ্ছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমরাও অবগত হয়েছি। যেকোনো সময় আসামিদের গ্রেপ্তার করা হবে।’
এদিকে হত্যাকাণ্ডটিকে পূর্বপরিকল্পিত দাবি করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ করেন নিহত শামীমের ভক্ত ও এলাকাবাসী।
এর আগে গত শনিবার আব্দুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সোমবার রাতে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করা হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ফলে প্রতিদিন এসব সড়ক ব্যবহারকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর ভোগান্তি চললেও সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে...
১০ মিনিট আগে
ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে