
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মা ও তাঁর ২২ মাস বয়সী মেয়ে নিহত হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন তারিন আক্তার (২৮) ও তাঁর ২২ মাস বয়সী মেয়ে ইয়াশা। তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী ও কন্যাশিশুকে নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বেড়াতে এসেছিলেন তারিন আক্তার। রাতে চট্টগ্রাম নগরের বাসায় ফেরার পথে মোটরসাইকেলের মাঝখানে বসা শিশুটি হঠাৎ রাস্তায় পড়ে যায়। সন্তানকে বাঁচাতে গিয়ে তারিনও মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান।
এ সময় একইমুখী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মা ও শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তারিন আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তারিনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু তার আগেই মরদেহ সরিয়ে নেওয়া হয়েছিল।’

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি গ্রামে গরুর খামারিদের বাড়িতে রক্তমাখা চিরকুট পাঠিয়ে ডাকাতেরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। চিরকুটে রাতে ঘরের দরজা খোলা না রাখলে জিন্দা খালাসের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা হিসেবে চিরকুটে ‘রঘু ডাকাত’ নাম লেখা আছে।
৫ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত রহিম উদ্দিন (৮০) নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ শনিবার (১৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে...
৪৩ মিনিট আগে
অর্থমন্ত্রী বলেন, দেশের যাঁরা হতদরিদ্র এবং যাঁদের চিকিৎসা করাতে অসুবিধা হচ্ছে, তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার বেসরকারি (প্রাইভেট) হাসপাতালগুলোর সঙ্গে বিশেষ চুক্তিতে যাচ্ছে। যেহেতু সরকারি হাসপাতালগুলোতে কিছু সীমাবদ্ধতা আছে, সে জন্য সরকার বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে কথা বলছে...
১ ঘণ্টা আগে
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদীনালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের...
১ ঘণ্টা আগে