খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবাখালীর উত্তর মিলনপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী বাড়িতে গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় আব্দুর রহমান ঘরে ঢুকে গৃহবধূর সঙ্গে অশালীন আচরণ করেন। পরে গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এসে আব্দুর রহমানকে আটক করে পুলিশে খবর দেয়।
ওসি জাকারিয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।

এসআই জাহিদ হাসান আরও জানান, প্রথমে ওই যুবককে অজ্ঞাত অবস্থায় পাই। এরপর সিআইডি ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে।
২৪ মিনিট আগে
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বারসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান
২৬ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার উদ্যোগ বন্ধের দাবিতে আগামী ৫ অক্টোবর বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান
৩১ মিনিট আগে
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। প্রায়ই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে।
১ ঘণ্টা আগে