
স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। একই সঙ্গে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা ও অযৌক্তিক মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার (১ মে) সকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতারা এসব দাবি জানান।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বিরোধী দলের দোহাই দিয়ে একটি চক্র ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন তালাবদ্ধ ও চট্টগ্রাম প্রেসক্লাব দখল করে রেখেছে। এতে শুধু বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে না, স্বাধীন ও নির্মোহ সাংবাদিকতার পথও রুদ্ধ হচ্ছে। চট্টগ্রামের সাংবাদিক সমাজ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। এ বিষয়ে সরকারকে আরও উদ্যোগী হতে হবে। এ ছাড়া অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ডের জোর দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের জ্যেষ্ঠ সহসভাপতি স ম ইব্রাহিম, সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, সিইউজের নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম প্রমুখ।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় বাসাটির ভাড়াটিয়া মোহাম্মদ সাজিদুর রহমান মজিদকে আটক করা সম্ভব হয়নি। তিনি পলাতক।
২০ মিনিট আগে
একপর্যায়ে ট্রাকটি গ্রামের সরু সড়কে ঢুকে পড়ে এবং নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার ও বিলনালিয়া এলাকায় আরও কয়েকজনকে আহত করে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ধাওয়া খেয়ে ট্রাকটি বিলনালিয়া নতুন হাটখোলা এলাকার মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দেয়।
২৬ মিনিট আগে
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চা-শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘১৭০ টাকা’। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে নাটকটি...
৯ ঘণ্টা আগে
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে বিএনপি ও গণঅধিকার পরিষদ-সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। আজ শুক্রবার ভোট গণনা শেষে এই ফলাফল পাওয়া যায়।
১০ ঘণ্টা আগে