
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কার্পজাতীয় মাছের ডিম উৎপাদনকারী নদী হালদা থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। গত প্রায় ৯ বছরে এ নিয়ে হালদা নদীতে মৃত ডলফিনের সংখ্যা দাঁড়াল ৪৯টিতে।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার সিপাহির ঘাট এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ডলফিনটি একটি পরিণত স্ত্রী শুশুক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি সূত্রে জানা গেছে, ডলফিনটির দৈর্ঘ্য ছিল ২৩৯ সেন্টিমিটার (প্রায় ৭ ফুট ১০ ইঞ্চি) এবং ওজন প্রায় ৯১ কেজি। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পাঁচ থেকে ছয় দিন পর মৃত ডলফিন নদীতে ভেসে ওঠে। এ সময় তার দেহ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল এবং মুখ, পেট ও লেজের অংশে ব্যাপক পচন ধরেছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, ‘হালদায় ডলফিনের মৃত্যু কোনোভাবেই থামানো যাচ্ছে না। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মোট ৪৯টি ডলফিনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিবছর ৫টির বেশি ডলফিন মারা যাচ্ছে। এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। ডলফিন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।’
পরে গবেষক শাহ মোহাম্মদ কায়সার ও উন্নয়ন সংস্থা আইডিএফের নুরুল হাকিমের সহযোগিতায় মৃত ডলফিনটির সুরতহাল সম্পন্ন করা হয়। পরে আইডিএফ হালদা প্রশিক্ষণ ও রিসার্চ সেন্টারে সেটিকে মাটিচাপা দেওয়া হয়। ভবিষ্যৎ গবেষণার জন্য ডলফিনটির দাঁত সংগ্রহ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হালদা নদী বাংলাদেশের একমাত্র জোয়ার-ভাটার নদী, যেখানে রুই, কাতল, মৃগেল, কালবাউশসহ বিভিন্ন প্রজাতির মা মাছ প্রাকৃতিকভাবে নিষিক্ত ডিম ছাড়ে। এই নদীতে ধারাবাহিকভাবে ডলফিনের মৃত্যু নদীর জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্যের জন্য উদ্বেগজনক।

প্রায় তিন মাস ধরে হরমুজ প্রণালি পারের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। গত ঈদুল ফিতর জাহাজে কেটেছে তাঁদের। ঈদুল আজহাও জাহাজেই কাটানোর আশঙ্কা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৯টি পশুর হাট রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলতি ১৪৩৩ বঙ্গাব্দের জন্য এসব হাটের ইজারা দিতে দরপত্র আহ্বান করেছিল উপজেলা প্রশাসন। কিন্তু কাঙ্ক্ষিত দরপত্র না পাওয়ায় চারটি হাটের ইজারা হয়নি। যে পাঁচটি ইজারা দেওয়া হয়েছে, তা-ও আবার গত বছরের তুলনায় অর্ধেকের কম দরে।
১ ঘণ্টা আগে
টানা বৃষ্টিতে কুড়িগ্রামের বোরোচাষিদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জমিতে পানি জমে পাকা ধান তলিয়ে গেছে। আবার কেটে আনা ধান ও খড় শুকাতে না পারায় পচন ধরছে। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, সেই শঙ্কায় পড়েছেন কৃষকেরা।
১ ঘণ্টা আগে
বন্দরের সুবিধা, কাঁচামালের প্রাচুর্য ও রপ্তানির সম্ভাবনা কাজে লাগিয়ে একসময় সমৃদ্ধ ছিল চট্টগ্রামের ট্যানারি-শিল্প। কিন্তু বিনিয়োগ সংকট, আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে পড়া এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় গত তিন দশকে প্রায় পুরো শিল্পই ভেঙে পড়েছে। গড়ে ওঠা ২২ ট্যানারির মধ্যে ২১টি বন্ধ হয়ে গেছে।
১ ঘণ্টা আগে