Ajker Patrika

বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। প্রায় তিন বছর আগে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দীনের করা মামলায় তিনি জামিন পান।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে জামিনের এই আদেশ দেন। তবে তাঁর বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ আরও ছয়টি মামলা রয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালে করা এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত