
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দেবরের বিরুদ্ধে ভাবিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চর পোড়াগাছা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত দেবর মো. সোহেল রানা প্রকাশ আব্দুর রহমান (২৭) মৃত জামাল উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বিদেশে কাজ করেন। দুই সন্তান নিয়ে তিনি নিজ ঘরে বসবাস করেন। অভিযুক্ত সোহেল রানা তাঁর স্বামীর চাচাতো ভাই। গত বছরের ২৫ ডিসেম্বর রাত ১১টায় গৃহবধূর ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন মো. সোহেল রানা। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসা করেও কোনো সমাধান হয়নি। পরে গত গতকাল সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী গৃহবধূ জানান, বিদেশফেরত একই এলাকার মো. সোহেল রানা বেশ কিছুদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিভিন্ন সময়ে তাঁকে কুপ্রস্তাব দিতেন। পরে ওই দিন রাতে তাঁকে ধর্ষণ করেন সোহেল।
রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি সোহেল রানা প্রকাশ আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১৭ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬