ফেনীর ছাগলনাইয়ায় জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই সহোদরের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টার বাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জোবায়ের হোসেন পারভেজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। অভিযুক্ত শাহাদাত ও মামুন একই এলাকার ছাদেক মিয়ার ছেলে।
নিহত ব্যক্তির ছোট ভাই সাব্বির হাসান শীতল বলেন, শুক্রবার পারভেজ (৩২) তাঁর দোকানে কাজের জন্য শাহাদাত ও মামুনের এক ছোট ভাইকে প্রস্তাব দেন এবং তাঁকে একটি মোবাইল ফোন দেন। এই ঘটনাকে কেন্দ্র করে মামুন তাঁর ছোট ভাইকে মারধর করেন। পরে রাত ১২টার দিকে মোবাইল দেওয়ার বিষয়টি নিয়ে পারভেজের সঙ্গে মামুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজের হাতে থাকা চার্জলাইটের আঘাতে মামুন আহত হন।
নিহত ব্যক্তির বাবা আবু তাহের বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে পারভেজ ও মামুন দীর্ঘদিন ফেনী কারাগারে ছিলেন। ওই সময়ে নানা ধরনের ব্যয় পারভেজ বহন করলেও মামুন কোনো টাকা দেননি। দুজন কারাগার থেকে মুক্তির পর স্থানীয় দোকান নিয়ে তাঁদের মধ্যে বিরোধ শুরু হয়। সর্বশেষ শুক্রবার রাত ২টার পর বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকায় ওৎ পেতে থাকা মামুন ও শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করেন। সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক জানান, নিহত পারভেজ গোপাল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে ফুটবলপ্রেমীদের নিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রোববার সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ফুটবলপ্রেমীরা শপথ গ্রহণের পাশাপাশি প্রতীকীভাবে মাদককে ‘লাল
২ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
৬ মিনিট আগে
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মো. সায়েমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভের রেজু ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
২০১৪ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই পা হারান মনির হোসেন। স্ত্রী, তিন সন্তান এবং মা-বাবাসহ সাত সদস্যের সংসার তাঁর। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচলেও চিরতরে হারাতে হয় দুই পা। ফলে বন্ধ হয়ে যায় তাঁর উপার্জনের পথ। হতাশায় ভেঙে পড়লেও সমাজের বিত্তবানদের সহযোগিতায় তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা
১ ঘণ্টা আগে