রাউজানে কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে স্তূপ করে রাখা হয়েছে বালু। কিন্তু মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অবৈধ বালু ব্যবসায়ীরা পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম উপজেলার বাগোয়ান ইউনিয়নের তিনটি স্থানে স্তূপ করে রাখা বালু জব্দ করে নিলাম ডাকেন।
প্রকাশ্যে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে খেলার ঘাটে জব্দ করা ৪৬ হাজার বর্গফুট বালু প্রতি বর্গফুট ৪ টাকা হারে ১৮ শতাংশ ভ্যাটসহ ২ লাখ ১৭ হাজার ১২০ টাকায়, লাম্বুরহাটের গরুহাট সংলগ্ন স্পটে ৪৯ হাজার বর্গফুট বালু প্রতি ফুট ৫ দশমিক ৮০ টাকা ধরে ৩ লাখ ৩৫ হাজার ৩৫৬ টাকায়, বাগোয়ান ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্পটে ৩৫ হাজার বর্গফুট বালু প্রতি বর্গফুট ৪ দশমিক ২০ টাকা ধরে ১ লাখ ৭৩ হাজার ৪৬০ টাকা হিসাবে মোট ৭ লাখ ২৫ হাজার ৯৩৬ টাকা দর ধরে বিক্রি করা হয়েছে।
এ প্রসঙ্গে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম বলেন, কর্ণফুলী নদীর রাউজান অংশে অবৈধভাবে উত্তোলন করে ফেলে যাওয়া বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। এক মাসের মধ্যে এসব বালু বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কেউ বালু বিক্রি বা বিপণন করতে পারবেন না। কেউ করে থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬