
চট্টগ্রাম বন্দরের অ্যাকশন (নিলাম) শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামসংলগ্ন নিলাম শেডে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এবং সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার নাসির উদ্দিন বলেন, ‘ছোট একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’
এর তিন দিন আগে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে পণ্য ওঠানামার একটি যন্ত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

২০২৫ সালের ২৪ জানুয়ারি আজকের পত্রিকায় প্রকাশিত লিড স্টোরি ‘লুটপাটে গায়েব ভর্তুকির টাকা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য সাইফুল মাসুম সেরা রিপোর্টার পুরস্কার পেয়েছেন। এই প্রতিবেদনে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরা হয়।
২৩ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বিশেষ অভিযানে ২ হাজার ১৬০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৬৭টি যানবাহন রেকার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।
২৬ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সকালে ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩১ মিনিট আগে
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের সদস্যদের মধ্যে ৭৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে বিআরটিএ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের ইকুরিয়ায় ঢাকা মেট্রো-২ সার্কেল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।
৩২ মিনিট আগে