দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মানদানার একটি ডিপফেক (এআই বা সফটওয়্যার দিয়ে পরিবর্তিত ভিডিও) ভিডিও ভারতীয় চলচ্চিত্র জগৎকে হতবাক করেছে। এ নিয়ে আলোচনা ও ক্ষোভের মধ্যেই বের হলো বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের ডিপফেক ছবি।
মুক্তির অপেক্ষায় থাকা ক্যাটরিনার ‘টাইগার ৩’ ছবির একটি দৃশ্য থেকে বানানো ডিপফেক ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। আসল ছবিতে দেখা যায়, হলিউডের একজন স্টান্টওম্যানের সঙ্গে তোয়ালে পরে মারামারি করছেন ক্যাটরিনা। ভাইরাল হওয়া পরিবর্তিত সংস্করণে ক্যাটরিনাকে তোয়ালের পরিবর্তে একটি সাদা টপ এবং ম্যাচিং বটম পরিহিত দেখা যাচ্ছে।
এআই টুল ব্যবহার করে মূল ছবিটি পরিবর্তন করা হয়েছে। আজকাল উন্নত এআই টুল দিয়ে এমন ছবি ও ভিডিও বানানো বেশ সহজ হয়ে গেছে। কারও মুখ পরিবর্তন বা প্রতিস্থাপন করা এখন মুহূর্তের ব্যাপার। এই প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন ইন্টারনেটে প্রায়ই বিভ্রান্তিকর বা বানোয়াট ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ছে।
ক্যাটরিনার এই ডিপফেক ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা বলছেন, ‘টাইগার ৩’ ছবিতে ক্যাটরিনা কাইফের তোয়ালে পরার দৃশ্যটি বিকৃত করা হয়েছে। ডিপফেক ছবিটি অসংখ্য মানুষের মনোযোগ আকর্ষণ করছে, এটি সত্যিই লজ্জাজনক।
একজন ব্যবহারকারী লিখেছেন, এআই একটি দুর্দান্ত হাতিয়ার। কিন্তু এটিকে ব্যবহার করে নারীদের হয়রানি করা অপরাধমূলক কাজ। এটা বিরক্তিকর!
আরেকজন ব্যবহারকারী কয়েক দিন আগে ছড়িয়ে পড়া রাশমিকা মানদানার ডিপ ফেক ভিডিওর কথা উল্লেখ করে লিখেছেন, ‘ডিপফেক সত্যিই ভয়ংকর! আমার মনে হয়, এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা দরকার!’ আরেকজন লিখেছেন, ‘আমি সম্পূর্ণরূপে তাঁর সঙ্গে একমত। এআই দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে।’
রাশমিকা মানদানার ওই ডিপফেক ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পোশাক পরা একজন নারী লিফটে প্রবেশ করছেন। স্লো মোশনে ভিডিওটি খেয়াল করলেই বোঝা যায়, এখানে অন্য এক নারীর ঘাড়ের ওপর রাশমিকার মাথা বসিয়ে দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দ্রুতই ভিডিওটি জাল বলে চিহ্নিত করেছেন। ইন্টারনেটে কীভাবে ‘অনির্ভরযোগ্য’ তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এ নিয়ে বলিউড তারকা অমিতাভ বচ্চন আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রাশমিকা তাঁর প্রতিক্রিয়ায় এটিকে ‘অত্যন্ত ভীতিকর’ বলে অভিহিত করেছেন।
এদিকে, ভাইরাল ডিপফেক ভিডিও বানাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে উদ্বেগ ছড়িয়ে দেওয়ার পর, ভারতের কেন্দ্র সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একটি চিঠি পাঠিয়ে সতর্ক করেছে।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৪ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬