দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার আপত্তিকর এক ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। যদিও এটি ডিপফেক ভিডিও। প্রযুক্তির কারসাজিতে তৈরি ভিডিওটি নিয়ে চলছে আলোচনা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অমিতাভ বচ্চন। এ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানাও।
আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে টুইট করেছেন রাশমিকা। অভিনেত্রী লিখেছেন, ‘নেট দুনিয়ায় আমার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে। সত্যি বলতে বিষয়টি নিয়ে আমি শঙ্কিত। এই শঙ্কা শুধু নিজের জন্য না, বরং তাদের প্রত্যেকের জন্য, যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে ক্ষতির মুখে পড়েছেন।’
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লিখেন, ‘আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের কাছেও কৃতজ্ঞ; যারা আমাকে এই সময়ে সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই ঘটনা যদি আমার স্কুল কিংবা কলেজজীবনে ঘটত, তবে আমি কীভাবে বিষয়টি সামাল দিতাম তা কল্পনাও করতে পারছি না। আমাদের সবার উচিত সমষ্টিগতভাবে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।’
রাশমিকার পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমা আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে।

কারাদণ্ডের আদেশ থাকা সত্ত্বেও ইরানের নিজ ভূমিতে ফিরে গেছেন জাফর পানাহি। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি আকাশপথে ভ্রমণের ওপর কড়াকড়ি থাকায় তুরস্ক হয়ে স্থলপথে ইরানে প্রবেশ করেন তিনি।
৪ ঘণ্টা আগে
প্রায় এক বছর বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড ফিনালে। লাক্স সুপারস্টার ২০২৫-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।
৭ ঘণ্টা আগে
পুরোনো গানকে নতুন সংগীত আয়োজনে তৈরিতে জুড়ি নেই ফুয়াদ আল মুক্তাদিরের। এবার তিনি তৈরি করেছেন পাঁচ ব্যান্ডের পাঁচটি জনপ্রিয় গান। এলআরবির ‘ঘুমন্ত শহরে’, অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘ’, ক্রিপটিক ফেইটের ‘ভবঘুরে’ এবং ওয়াটসন ব্রাদার্সের ‘রঙ’ গানগুলো নতুনভাবে...
১৩ ঘণ্টা আগে
আজ থেকে বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কিচেন পলিটিক্স’। একান্নবর্তী পরিবারকে ঘিরে গড়ে উঠেছে নাটকের কাহিনি। অনিকেতের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু। সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
১৩ ঘণ্টা আগে