Ajker Patrika

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

বিনোদন ডেস্ক
‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান
‘থ্রি ইডিয়টস’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

আমির খানের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’। ২০০৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় উঠে এসেছিল প্রচলিত শিক্ষাব্যবস্থার অসংগতি। অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, তৈরি হবে থ্রি ইডিয়টসের সিকুয়েল। গত ফেব্রুয়ারিতে নির্মাতা রাজকুমার হিরানি জানিয়েছিলেন, চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। এবার সিকুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করলেন আমির খান।

আমির খান জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’ হবে আমির ও হিরানির পরবর্তী প্রজেক্ট। বর্তমানে চিত্রনাট্য ঘষামাজার কাজ করছেন পরিচালক রাজকুমার হিরানি ও লেখক অভিজিৎ যোশি। আমির বলেন, ‘হিরানি এখন থ্রি ইডিয়টস ২-এর স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত আছেন। গল্প শুনে আমার খুব ভালো লেগেছে। এখনো অনেক কাজ বাকি, তবে যে ধারায় গল্প এগোচ্ছে, আশা করি ভালো হবে। প্রথম ভাগের মতোই একই রকম হাস্যরস ও ব্যতিক্রমী গল্প থাকবে।’

র‍্যাঞ্চো, ফারহান, রাজু, পিয়া সাহাস্ত্রবুদ্ধেসহ আগের পর্বের গুরুত্বপূর্ণ চরিত্রদের দেখা যাবে থ্রি ইডিয়টস ২-তে। আমিরের সঙ্গে ফিরবেন আর মাধবন, শরমন যোশি, কারিনা কাপুরেরা। প্রথম পর্বের শেষে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে র‍্যাঞ্চোর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিল পিয়া। সিকুয়েলের গল্প কি সেখান থেকেই শুরু হবে?

আমির খান বলেন, ‘থ্রি ইডিয়টসে দেখা সেই চরিত্রগুলোরই গল্প থ্রি ইডিয়টস ২। তবে এতে দেখা যাবে ১০ বছর পরের গল্প। রাজু আর অভিজিৎ দারুণ গল্প লিখছেন সে বিষয়ে আমি নিশ্চিত। তাই আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফুংসুখ ওয়াংড়ুর চরিত্রে আরেকবার অভিনয় করব।’

থ্রি ইডিয়টস ২ ছাড়াও রাজকুমার হিরানির সঙ্গে আরেকটি প্রজেক্ট নিয়ে আলাপ চলছিল আমির খানের। দাদাসাহেব ফালকের সেই বায়োপিকের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। আমির বলেন, ‘দাদাসাহেব ফালকের গল্পটি খুবই অনুপ্রেরণামূলক। রাজু এটির চিত্রনাট্য নিয়ে কাজ করছিল। তিনটি খসড়া তৈরি করেছে, তবুও চিত্রনাট্য নিয়ে সে সন্তুষ্ট নয়। তাই এটি আপাতত স্থগিত রাখা হয়েছে। হয়তো পরে আবার এর কাজ শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বছরের পর বছর দলবদ্ধ ধর্ষণ-ব্ল্যাকমেল, বিচার না পেয়ে দুই বোনের আত্মহত্যা

ইরানের নতুন রণকৌশল: হরমুজের তলদেশ নিয়ে মাস্টারপ্ল্যান

বিনা খরচে কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইনস

জেরুজালেমের কাছে বিশাল বিস্ফোরণ, ইসরায়েল বলছে ‘পূর্বপরিকল্পিত পরীক্ষা’

রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি, অলিগলিতে জলাবদ্ধতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত