
রোজার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ব্যবসায়িক দিক থেকেও শীর্ষে ছিল সিনেমাটি। মুক্তির প্রায় দুই মাস পরেও দেশ-বিদেশের হলে দর্শক ধরে রেখেছে তানিম নূরের সিনেমাটি। হলের সাফল্যের রেশ থাকতেই হোম স্ক্রিনে আসছে বনলতা এক্সপ্রেস। ২৪ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এই সিনেমা।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। অভিনয় করেছেন একদল তারকা। রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরি হক বাঁধন প্রমুখ।

বনলতা এক্সপ্রেসের গল্প আবর্তিত হয়েছে ট্রেনের একদল যাত্রীকে ঘিরে। মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশহাব, নতুন গন্তব্যের খোঁজে বেরিয়ে পড়া চিত্রা, অঙ্কের অধ্যাপক রশীদ উদ্দিন কিংবা দাপুটে শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান—সবাই এই ট্রেনের যাত্রী। এই ট্রেনযাত্রা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
রোজার ঈদে মুক্তি পাওয়ার পর থেকে দর্শক ও সমালোচকদের প্রশংসায় সিক্ত হয়েছে। দেশের বাইরে প্রবাসী বাঙালিদের মধ্যেও সিনেমাটি অভূতপূর্ব উন্মাদনা তৈরি করেছে। এবার ঘরে বসেই বনলতা এক্সপ্রেস দেখার সুযোগ পাবে দর্শক। বনলতা এক্সপ্রেসের ডিজিটাল প্রিমিয়ার নিয়ে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘বনলতা এক্সপ্রেস নিয়ে দর্শকদের যে উন্মাদনা আমরা সিনেমা হলে দেখেছি, তা এককথায় অভুতপূর্ব। প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে যে জোয়ার তৈরি হয়েছে, এবার তা আমরা দর্শকদের বসার ঘরে পৌঁছে দিতে যাচ্ছি। যাঁরা বড় পর্দায় সিনেমাটি মিস করেছেন কিংবা যাঁরা আবারও এই নস্টালজিক জার্নিটির মুখোমুখি হতে চান, তাঁদের জন্য এই আয়োজন। হুমায়ূন আহমেদ স্যারের কালজয়ী গল্পকে তানিম নূর যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা বিশ্বজুড়ে হইচইয়ের কোটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।’
ইউসিবি নিবেদিত সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ এবং সহ-প্রযোজনায় আছে হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমার নায়ক মরতুজা পলাশ। আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে মরতুজাকে। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে পলাশ-অপু জুটির প্রথম সিনেমা ‘শিকার’।
২০ মিনিট আগে
মঞ্চে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় এড শিরানের চলমান সংগীতসফর লুপ ট্যুর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এবার সেই ট্যুর থেকে পাওয়া ১০ লাখ ডলার পারিশ্রমিকের পুরোটাই ফিলিস্তিনের ত্রাণ তহবিলে দান করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে ধনকুবের রবার্ট ক্রাফটকে সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার...
১ ঘণ্টা আগে
গত বছর প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের সফলতার পর ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর। বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিওর যৌথ সহযোগিতায় রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট আয়োজন করছে এই উৎসব।
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে