
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী তথা আম আদমি পার্টির (আপ) একসময়ের দাপুটে নেতা রাঘব চাড্ডার আকস্মিক দলবদল নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন নভজোত কৌর সিধু। প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজোত সিং সিধুর স্ত্রীর দাবি, শ্যালিকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রভাবেই নাকি পদ্মশিবিরে যোগ দিয়েছেন রাঘব। আর এই দাবি ঘিরেই এখন জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।
সম্প্রতি কংগ্রেসের সাবেক নেত্রী নভজোত কৌর দাবি করেছেন, আপ-এর সঙ্গে রাঘবের সম্পর্ক তিক্ত হওয়ার বিষয়টি আঁচ করতে পেরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি রাঘবের বাড়িতে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হানা দিতে পারে—এমন খবরও নাকি ছিল বলিউড ডিভার কাছে। এই পরিস্থিতিতে বোন পরিণীতির ভবিষ্যৎ এবং তার স্বামীর রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে প্রিয়াঙ্কা সক্রিয় হয়ে ওঠেন বলে সিধু-পত্নীর দাবি।
নভজোত কৌর আরও জানান, বিজেপির অন্দরে প্রিয়াঙ্কা চোপড়ার বেশ ভালো যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগ কাজে লাগিয়েই তিনি রাঘবের জন্য আলোচনার পথ প্রশস্ত করেন এবং শেষ পর্যন্ত রাঘব বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। মূলত বোনের কথা ভেবেই ‘দেশি গার্ল’ এই বড় ভূমিকা পালন করেছেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আপ ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাঘব চাড্ডাকে বড় ধরনের জনরোষের মুখে পড়তে হয়েছে। তিনি একা নন, আপের আরও ৬ জন সাংসদকে নিয়ে তিনি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। এই গণ-দলবদলের ঘটনায় ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। ফলস্বরূপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাঘবের ফলোয়ার সংখ্যা মাত্র কয়েক দিনেই প্রায় ২০ লাখ কমে গেছে। বিজেপিতে যোগদান প্রসঙ্গে একটি লাইভ সেশন করার পর থেকেই তাঁকে তীব্র সমালোচনা ও বিদ্রূপের শিকার হতে হচ্ছে।
নভজোত কৌর সিধুর এই চাঞ্চল্যকর দাবি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে থাকলেও, এখন পর্যন্ত এ বিষয়ে রাঘব চাড্ডা বা চোপড়া পরিবারের কোনো সদস্য মুখ খোলেননি। প্রিয়াঙ্কা বা পরিণীতি কেউই এই দাবিকে স্বীকার বা অস্বীকার করে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি আপাতত জল্পনার স্তরেই আটকে রয়েছে।
বিজেপিতে যোগ দেওয়ার পর রাঘবের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় এবং প্রিয়াঙ্কা চোপড়ার এই তথাকথিত ‘পরামর্শ’ নিয়ে জল কতদূর গড়ায়, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

দেশে এসেছে কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মরদেহ। ভোরে ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করার কথা রয়েছে।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির প্রায় দুই মাস পরেও দেশ-বিদেশের হলে দর্শক ধরে রেখেছে তানিম নূরের সিনেমাটি। হলের সাফল্যের রেশ থাকতেই হোম স্ক্রিনে আসছে বনলতা এক্সপ্রেস। ২৪ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এই সিনেমা।
৭ ঘণ্টা আগে
২০০৪ সালে মেদিনীপুর থেকে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন এক সাধারণ তরুণ। উদ্দেশ্য ছিল অভিনয়। দুই দশকেরও বেশি সময় পেরিয়ে এসে সেই অনির্বাণ ভট্টাচার্য আজ বাংলা থিয়েটার ও সিনেমার অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র।
১০ ঘণ্টা আগে
আজ তিনি বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী সুপারস্টার। বক্স অফিসে তাঁর ছবি মানেই কোটি কোটি রুপির ব্যবসা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে নিজের উপার্জনের প্রথম বিলাসবহুল জিনিসটি কিনতে গিয়ে রীতিমতো ধার করতে হয়েছিল সালমান খানকে!
১৪ ঘণ্টা আগে