Ajker Patrika

ডেঙ্গু প্রতিরোধে বরিশাল সিটি করপোরেশনের সচেতনতা র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ডেঙ্গু প্রতিরোধে বরিশাল সিটি করপোরেশনের সচেতনতা র‍্যালি
ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে বরিশাল সিটি করপোরেশনের র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে নগরীতে র‍্যালি করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। আজ শনিবার দুপুরে ফজলুল হক অ্যাভিনিউ থেকে র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে র‍্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিসিসির কর্মীরা অংশ নেন। এ সময় প্রশাসক নগরের সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। জুন মাসকে মশা নিধনের মাস ঘোষণা করেছেন তিনি।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ড. লোকমান হাকিম, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সিভিল সার্জন মঞ্জুর ই ইলাহী, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, প্রধান প্রকৌশলী হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশারসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের প্রধান গেট থেকে আরেকটি র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির নেতৃত্ব দেন শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত