
এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দেওয়ায় বরিশালের হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদারকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দায়িত্বশীল পদে থেকে এমন পোস্ট দেওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা।
মহসিন সিকদার তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দাবি করেন, একজন ছাত্রদল নেতা হিসেবে শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করেই তিনি পোস্টটি দিয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে মহসিন সিকদার তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। লাল ব্যাকগ্রাউন্ডের ওই পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কি কোনো আক্কেল নাই, আপনি এই দুর্যোগকালীন আবহাওয়ায় পরীক্ষা চলমান রাখছেন!!!!’
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এদিকে ‘হিজলা উপজেলা বিএনপি’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মহসিন সিকদারের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাঁর বহিষ্কার দাবি করা হয়েছে।
ওই পোস্টে বলা হয়, ‘ছাত্রদলের রানিং পদধারী, হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা অবস্থায় বিএনপির সিনিয়র নেতা ও শিক্ষামন্ত্রীর ব্যাপারে এই কটূক্তি সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভূত। অবিলম্বে মহসিন সিকদারের বহিষ্কার আদেশ চাই।’
স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী জানান, দলের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। পরীক্ষার্থীদের দাবি বা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে সাংগঠনিক নিয়ম মেনে চলা উচিত।
এ বিষয়ে হিজলা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন বলেন, ‘দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। ছাত্রদল নেতার দেওয়া পোস্টের বিষয়ে জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৩ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
৩ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৪ ঘণ্টা আগে