
১১ দলীয় ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমাবেশ আগামীকাল শনিবার বেলা ২টায় বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এই উপলক্ষে বরিশাল প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বিভাগীয় সমাবেশে উন্নয়নবঞ্চিত এই অঞ্চলের মানুষের দাবি তুলে ধরা হবে। এসব দাবির মধ্যে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন এবং ভোলা-বরিশাল সেতুর বিষয় রয়েছে।
সংবাদ সম্মেলনে হেলাল বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধদের মতো ৩০ হাজার বিভিন্ন শ্রেণির মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে বিপ্লবে দাঁড়িয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী প্রত্যাশা করেছিল এমন এক শাসন ও সংবিধান পাবে যে, আর ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। এরপর জুলাইয়ের সমর্থনে গণভোটের যে রায় হয়েছে, তা প্রত্যাখ্যান করার চেষ্টা চলছে। এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।
হেলাল আরও বলেন, বরিশালের সমস্যা তুলে ধরার জন্য ১৮ জুলাই (শনিবার) বিভাগীয় সমাবেশ হবে। সমাবেশে লাখ লাখ লোকের সমাগম হবে। তিনি দাবি করেন, বরিশাল বিভাগ উন্নয়নবঞ্চিত এবং ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন ও ভোলা-বরিশাল সেতুর দাবি নেতারা সমাবেশে তুলে ধরবেন।
মহানগর জামায়াতের দায়িত্বশীল এক নেতা বলেন, সমাবেশের অন্যতম লক্ষ্য আগামী সিটি নির্বাচন উপলক্ষে বরিশাল সিটির প্রার্থীকে আত্মপ্রকাশ করানো এবং প্রধানমন্ত্রী বরিশাল সফরে উন্নয়নের কোনো আশ্বাস না দেওয়ায় বরিশালবাসীর কাঙ্ক্ষিত দাবি তুলে ধরে জনমত সৃষ্টি করা।
এদিকে শফিকুর রহমানের বরিশাল আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বর্ণাঢ্য মিছিল করেছে।
জানা গেছে, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আগামীকাল সকালে সড়কপথে বরিশালে পৌঁছাবেন। নগরের প্রবেশদ্বার গড়িয়ারপার থেকে নথুল্লাবাদ, হাতেম আলী চৌমাথা, আমতলার মোড়সহ সার্কিট হাউসগামী সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নেবেন এবং তাঁকে সংবর্ধনা জানাবেন।
বিভাগীয় সমাবেশের প্রস্তুতির অগ্রগতি দেখতে সমাবেশস্থল পরিদর্শন করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালসহ শীর্ষ নেতারা।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৩ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
৩ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৪ ঘণ্টা আগে