
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। ২৫-৩১ মে পর্যন্ত সারা দেশে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটির আগে লেনদেনের চাপ সামাল দিতে ২৩ ও ২৪ মে দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
ঈদকে সামনে রেখে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নির্বিঘ্ন করতেও বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের গার্মেন্টস-সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা রাখা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ওই দুই দিনে ব্যাংক শাখাগুলোতে অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা এবং বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটির দিনগুলোতে (২৫-৩১ মে, ঈদের দিন ছাড়া) প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট শাখাগুলোকে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বিধি অনুযায়ী ভাতা পাবেন।

জনতা ব্যাংক পিএলসির ৮৯৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান।
৩ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম। ডিজিটাল প্ল্যাটফর্মে ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান, কোম্পানি সচিব মামুনুর রশীদসহ উদ্যোক্তা ও বিপুলসংখ্য
৩ ঘণ্টা আগে
গ্রাহকদের আরও আধুনিক ও মানসম্মত সেবা দিতে রাজধানীর মিরপুরে নতুন একটি গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। ডিজিটাল-ফার্স্ট সেবার মাধ্যমে উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সেন্টারটি চালু করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন আউটলেট চালু করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। আজ বুধবার (২২ জুলাই) মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিয়ে দেশের বৃহত্তম সুপার শপটির মোট আউটলেটের সংখ্যা দাঁড়ালো ৯৬১ টিতে।
১ দিন আগে