রংপুরের মিঠাপুকুরে কৃষকেরা আবারও ক্ষতিকর তামাক চাষে ঝুঁকছেন। দুটি কোম্পানির প্রলোভনে পড়ে তাঁরা প্রায় ১৫ বছর পর এ চাষ শুরু করেছেন।
উপজেলার দুর্গাপুর, বড়হযরতপুর, মির্জাপুর ও বালারহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে তামাকখেত দেখা গেছে। এই উপজেলায় প্রায় দেড় দশক ধরে তামাক চাষ বন্ধ ছিল। অভিযোগ উঠেছে, তামাকজাত পণ্য উৎপাদনকারী দুটি কোম্পানির মাঠকর্মীরা বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে কৃষকদের তামাক চাষে উৎসাহিত করছেন।
মিঠাপুকুরে দুই কোম্পানির তালিকাভুক্ত ২৩২ জন কৃষক রয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, কোম্পানি দুটি তাঁদের উৎসাহিত করার জন্য বিনা মূল্যে বীজ সরবরাহ এবং বাকিতে সার দিয়েছে।
কৃষক তৌহিদুল ইসলাম বলেন, ‘তামাক চাষ করা ঠিক হচ্ছে না; কিন্তু অগ্নিমূল্যের বাজারে সংসারের আয় বাড়ানোর লক্ষ্যে চাষ করতে বাধ্য হচ্ছি। ৫০ শতক জমিতে ১৬ মণ তামাক উৎপাদন হবে। এতে সব মিলিয়ে ব্যয় হবে ৫৫ থেকে ৬০ হাজার টাকা। কোম্পানি প্রতি কেজি তামাক ১৭০ টাকা দরে কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এতে করে ১৬ মণের দাম হবে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা। খরচ বাদ দিয়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব হবে।’
তৌহিদুলের দেওয়া তথ্যমতে, ৫০ শতক জমিতে ভুট্টা চাষ করলে ৪০ থেকে ৫৫ মণ উৎপাদন হবে। খরচ হবে ১২ থেকে ১৬ হাজার টাকা। খরচ বাদ দিয়ে ভুট্টা চাষে ১৫ থেকে ২০ হাজার টাকার বেশি আয় করা সম্ভব হবে না।
উপসহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান আলী বলেন, বীজভেদে ভুট্টার উৎপাদন কম-বেশি হয়ে থাকে। তবে ভুট্টার তুলনায় বেশি লাভজনক হওয়ায় চাষিরা তামাক চাষে ঝুঁকছেন।
যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় তামাক চাষ হয় না; বরং আমরা চাষিদের নিরুৎসাহিত করি। এ কারণে তামাক চাষের বিস্তারিত তথ্য জানা নেই।’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২১ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২১ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬