
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিকআপ গাড়িচালক ইয়াছিন আহমেদ রাজ হত্যা মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর বংশাল থানার আগা সাদেক রোডের বাংলাদেশ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বংশাল ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর (২৪) ও ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন রাফি (২৬)।
আজ সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা সূত্রে এই তথ্য জানা যায়।
বংশাল থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে পিকআপ গাড়িচালক ইয়াছিন আহমেদ রাজ হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর ভিকটিমের মা সাহিদা বেগম বংশাল থানায় একটি হত্যা মামলা রুজু করেন। সেই মামলার আসামি গ্রেপ্তার তানভীর ও আল আমিন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তানভীর ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় থানা-পুলিশ।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৩ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ দিন আগে
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬