
ঢাকার ব্যস্ত এক দুপুর, যানজটে আটকে আছে মানুষ। খিলগাঁওয়ের ‘আপন কফি শপে’র সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট মেয়ে। বয়স বড়জোর ৯ কিংবা ১০। খালি পায়ে, গায়ে ধুলা, চোখে কৌতূহল— হয়তো কিছুটা ক্ষুধার্তও।
দূর থেকে কেউ একজন ভিডিও করছিলেন। ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে ধমকানো হয়, এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। যেন সে মানুষ নয়, পথের ধুলো। এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আবার তাকে ধাওয়া করে।
ব্যথায় কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত মেয়েটি ছুটে যায় এক মোটরসাইকেলচালকের দিকে। তার চোখে হয়তো তখন একটুখানি ভরসা জ্বলে উঠেছিল। চালক শিশুর কথা শুনে কফিশপের ভেতরে যান, কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এই পুরো ঘটনা রোববার বিকেলে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। মুহূর্তেই নিন্দার ঝড় ওঠে। বিষয়টি নজরে আসার পর রামপুরা থানার পুলিশ অভিযানে গিয়ে কফি শপটির মালিক, ম্যানেজার ও লাঠি দিয়ে শিশুটিকে মারধর করা কর্মচারী শুভসহ চারজনকে হেফাজতে নিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফয়েজ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে নির্যাতনের বিষয়টি আমাদের নজরে এসেছে। সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্তদের আটক করেছি। তবে এখনো শিশুটিকে পাওয়া যায়নি। আমরা ধারণা করছি, সে আশপাশের কোনো এলাকায় থাকে। তার ছবি ও ভিডিও দেখিয়ে খোঁজা হচ্ছে।’

পুলিশ বলছে, নির্যাতনের শিকার শিশুটি হয়তো প্রতিদিন খাবারের আশায় কফিশপের সামনে আসে। কেউ দিলে খায়, কেউ না দিলে চুপচাপ চলে যায়। সেদিনই শুধু ফিরে যাওয়ার সুযোগও পায়নি।
এই শহরের হাজারো মুখের ভিড়ে এক শিশু হারিয়ে যায়, আর আমাদের সবার বিবেক একবার কেঁপে ওঠে—আমরা কি সত্যিই মানুষ হয়ে উঠতে পেরেছি?

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৯ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬