
পাহাড়ের নারীদের চীনে পাচারের ঘটনায় করা এক মামলায় পাচারকারীর হাত থেকে ভুক্তভোগী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতে গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন ওই তরুণী।
উদ্ধার হওয়া তরুণীকে গতকাল রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সিআইডি। তবে এ ঘটনায় পাচারকারী
চক্রের দুজনকে আটক করা হলেও তাঁদের আদালতে তোলেননি তদন্তকারীরা। তাই মামলার বাদী সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থা সিআইডির পরিবর্তে পিবিআইকে দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।
উদ্ধার হওয়া তরুণী গতকাল বিকেলে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীনের আদালতে জবানবন্দি দেন।আদালত জবানবন্দি শুনে ভুক্তভোগীকে নিজ জিম্মায় ছেড়ে দেন। আদালতে বাদীপক্ষে মামলার শুনানি করেন আইনজীবী প্রতিম রায় পাম্পু, মোখতার আহমদ, জুয়েল দেওয়ান, সুস্মিতা চাকমা, মিহির বরণ চাকমা ও ঝন্টু চাকমা।
বাদীপক্ষের আইনজীবী প্রতিম রায় পাম্পু বলেন, চাঞ্চল্যকর এ মামলাটি তদন্তকারী সংস্থা সঠিকভাবে তদন্ত করছে না বলে মনে করছেন বাদী। মামলার চার দিন পরও সিআইডি কোনো আসামিকে আদালতে উঠায়নি। বাদীপক্ষ আশঙ্কা করছে, বর্তমানে যেভাবে তদন্ত চলছে, তা দিয়ে ন্যায়বিচার পাওয়া যাবে না; বরং এভাবে চললে পাচারকারীরা আরও সক্রিয় হবে।
পাহাড়ি তরুণীদের চীনে বিক্রি নিয়ে গত ২৩ এপ্রিল আজকের পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পাচারকারীরা পাহাড়ি তরুণীদের প্রলোভনে ফেলে চীনে পাচার করছে। প্রতিবেদন প্রকাশের কয়েক দিন পর ৩ মে এক তরুণীকে পাচারের অভিযোগে রাঙামাটির নানিয়ারচরে মামলা করেন তাঁর বোন।
আরও পড়ুন:

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
১৯ দিন আগে
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬