
পাহাড়ি এক চাকমা তরুণীকে রাঙামাটি থেকে তুলে নিয়ে রাজধানীতে আটকে রেখে চীনে পাচারের চেষ্টা করছে একটি নারী পাচারকারী চক্র। যেকোনো সময় তাঁকে চীনে পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছে তাঁর পরিবার। তাঁকে উদ্ধারের আকুতি জানিয়ে রাঙামাটির নানিয়ারচর থানায় গত বুধবার মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন ওই তরুণীর বড় বোন।
মামলায় পাহাড়ি চার নারী পাচারকারী ও চার পুরুষ পাচারকারীসহ মোট আটজনের নাম উল্লেখ করে আরও চার-পাঁচজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ বলেন, সম্প্রতি সংবাদমাধ্যমে পাহাড় থেকে নারীদের চীনে পাচারের বিষয়টি রাঙামাটির পুলিশের নজরে এসেছে। খবরটি পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে।
মামলার পর ইতিমধ্যে পাচার চক্রের সদস্যদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।
মামলার এজাহারে ভুক্তভোগীর বোন উল্লেখ করেন, পাচারকারীরা তাঁর ছোট বোনকে (২১) নার্সিংয়ে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে গত ১ এপ্রিল ঢাকায় নিয়ে যায়। খাগড়াছড়ির দীঘিনালার রাঙ্গাপানি গ্রামের রিকা চাকমার নেতৃত্বে একদল নারী পাচারকারী চীনের নাগরিকের সঙ্গে জোর করে তাঁর বোনের বিয়ে দেয়। তাঁর সঙ্গে আপত্তিকর ছবিও তুলিয়ে দেয়। এখন রাজধানীর অজ্ঞাত একটি স্থানে তাঁকে আটকে রাখা হয়েছে। রিকা চাকমা ঢাকার উত্তরার ১৪ সেক্টরে বসবাস করছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পাহাড়ি তরুণীদের চীনে বিক্রি নিয়ে গত ২৩ এপ্রিল আজকের পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে রিকা চাকমার নামও ছিল।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, ভুক্তভোগীর বোনের লিখিত অভিযোগের ভিত্তিতে মানব পাচার ও প্রতিরোধ আইনে মামলা হয়েছে। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫