পাহাড়ি নারীদের চীনে পাচারের ঘটনা প্রকাশ হওয়ার পর বেশ নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। রাজধানী ও চট্টগ্রামের একাধিক জায়গায় অভিযান চালিয়ে চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুই পাহাড়ি তরুণীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাচার চক্রের অন্যতম হোতা রিকা চাকমার ঢাকার বাসায়ও একাধিকবার অভিযান চালায় তারা।
সিআইডির পাশাপাশি সক্রিয় হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের একাধিক বাসাবাড়িতে অভিযান চালায় তারা। সেখান থেকে সন্দেহভাজন এক চীনা নাগরিক ও তাঁর পাহাড়ি স্ত্রীকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
পাহাড়ি তরুণীদের চীনে বিক্রি নিয়ে গত ২৩ এপ্রিল আজকের পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পাচারকারীরা পাহাড়ি তরুণীদের প্রলোভনে ফেলে চীনে পাচার করছে। প্রতিবেদন প্রকাশের কয়েক দিন পর ৩ মে পাহাড়ি এক তরুণী পাচারের অভিযোগে রাঙামাটিতে নানিয়ারচরে মামলা করেন ওই তরুণীর বোন। সেই মামলায় পাচার চক্রের হোতা হিসেবে রিকা চাকমার নাম উল্লেখ করা হয়।
নানিয়ারচর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, সিআইডি মামলাটি তদন্ত করছে। সিআইডির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, তদন্তে নেমে শুক্রবার রাজধানীর উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চন্দনা চাকমা ও নীলা চাকমা নামের দুই তরুণীকে আটক করা হয়। তাঁদের থেকে পাওয়া তথ্য যাচাই করে তাঁদের আদালতে পাঠানো হবে।
সিআইডির ওই কর্মকর্তা বলেন, একই দল উত্তরা এলাকায় চক্রের হোতা রিকা চাকমার বাসায় একাধিকবার অভিযান চালায়। কিন্তু তিনি বুঝতে পেরে বাসা ছেড়ে চলে যান। তবে গ্রেপ্তারের জন্য তাঁকে নজরদারিতে রাখা হয়েছে। রিকাকে গ্রেপ্তার করতে পারলেই পুরো চক্র সম্পর্কে জানা যাবে।
সিআইডির পক্ষে পুরো বিষয়টি দেখভাল করছেন ডিআইজি কুসুম দেওয়ান। তিনি অবশ্য পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে রাজি হননি।
চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদ
পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, চীনে নারী পাচার চক্র নিয়ে কাজ করছে পিবিআইও। তাঁর দাবি, এক সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশের এই ইউনিট চট্টগ্রামে বায়েজিদ বোস্তামি থানার সহযোগিতায় সেখানে একাধিক বাসায় অভিযান চালায়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা আজকের পত্রিকায় বলেন, পাহাড়ি নারী পাচারের সন্দেহে চট্টগ্রামের একটি বাসা থেকে এক চীনা নাগরিক ও তাঁর পাহাড়ি স্ত্রীকে থানায় তুলে আনা হয়। পরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আরও কয়েকটি জায়গায় অভিযান চালানোর প্রস্তুতি চলছে।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২২ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬