কোতোয়ালি থানার স্টেশন রোডের ইঞ্জিনিয়ারিং কলোনি। এই কলোনির এ/১২(এ) নম্বর বাসাটি বরাদ্দ পেয়েছিলেন চট্টগ্রাম রেলের টিকিট কালেক্টর গাজী মো. ফারহান সাদিক। কিন্তু সেই বাসার ভেতরের কিছু অংশ ও বাইরে কলোনির সীমানাপ্রাচীর ভেঙে ৩০টি দোকান নির্মাণ করেছেন তিনি। শুধু তা-ই নয়, অবৈধভাবে তৈরি করা এসব দোকান ভাড়াও দিয়েছেন। এ জন্য প্রত্যেক দোকানির কাছ থেকে অগ্রিম নিয়েছেন মোটা অঙ্কের অর্থ, যাকে চট্টগ্রামের ভাষায় বলা সেলামি।
ফারহান সাদিকের কাছ থেকে দোকান ভাড়া নেওয়া কয়েকজন ব্যবসায়ী আজকের পত্রিকাকে জানিয়েছেন, তাঁদের কাছ থেকে প্রতিটি দোকানের জন্য ৩০ লাখ টাকা করে অগ্রিম নিয়েছেন রেলের এই কর্মচারী।
রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের এক প্রতিবেদনেও কলোনির সীমানাপ্রাচীর ভেঙে অবৈধভাবে দোকান ও গুদামঘর নির্মাণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সম্প্রতি ভূ-সম্পত্তি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জায়গাটি পরিদর্শন করে ওই প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ইঞ্জিনিয়ারিং কলোনির সীমানাপ্রাচীর ভেঙে সেমিপাকা দোকান ও গুদাম নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে অবৈধভাবে। যে বাসাটিকে ঘিরে এসব স্থাপনা গড়ে উঠেছে, সেই বাসার প্রবেশপথে তালা লাগানো ছিল। তাই ভেতরে আরও কোনো অবৈধ স্থাপনা আছে কি না, তা জানা সম্ভব হয়নি। বাসাটিতে টিকিট কালেক্টর ফারহান সাদিক থাকেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে মো. মনিরুল ইসলাম অবৈধভাবে নির্মিত দোকানঘর, গোডাউন উচ্ছেদ এবং বরাদ্দকৃত বাসাটি বাতিল করে ফারহান সাদিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছেন।
সরেজমিনে দেখা যায়, এ/১২(এ) নম্বর বাসাটির তিন দিকের সীমানাপ্রাচীর ভেঙে তৈরি করা হয়েছে এসব দোকান। দোকানগুলোয় নীল রঙের টিনের চাউনি। এসব দোকানের আয়তন কোনোটি ৩২ ফুট বাই ২২ ফুট, কোনোটি ৪০ ফুট বাই ৩০ ফুট, আবার কোনোটি ৩০ ফুট বাই ১০ ফুট।
স্থানীয় লোকজন জানান, গাজী মো. ফারহান সাদিকের বাবা জাকারিয়া পিন্টু কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতা। সেই প্রভাব কাটিয়ে তিনি রেলের জমিতে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। দাপুটে এই কর্মচারীর বিরুদ্ধে রেল কর্তৃপক্ষও ব্যবস্থা নিতে পারছে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করের ফারহান সাদিক। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’
ফারহান সাদিকের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর রেলের কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতা পরিচয় দিয়ে এই প্রতিবেদককে ফোন দেন তাঁর বাবা জাকারিয়া পিন্টু। তিনি বলেন, ‘স্থানীয়রা দোকানগুলো নির্মাণ করেছে। অনেক চেষ্টার পরও তাদের সরানো যায়নি। এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের জন্য রেল প্রশাসনকে বলেছি।’
জানতে চাইলে চট্টগ্রামের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, ‘আমাদের একজন মাঠপর্যায়ের কর্মকর্তা বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়েছে। আমরা শিগগিরই অভিযান পরিচালনা করব।’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২৪ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২৪ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬