নীলফামারীর ডোমারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত মীর তানভীর আহমেদ (২৯) দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। পরিবারের দাবি, কেন এ ঘটনা ঘটেছে তা তারা জানেন না। পুলিশ বলেছে, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।


নীলফামারীর সৈয়দপুর শহরে দুটি প্রধান সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজে ধীরগতির অভিযোগ উঠেছে। গত ১০ মাসে সড়ক দুটির সংস্কার কাজের ৩০ শতাংশও শেষ হয়নি। সড়কে বালু, ইট ফেলে কাজ চলায় যান চলাচলের জায়গা কমে গেছে। এতে সড়ক দুটি দিয়ে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে পথচারী ও যানবাহনের যাত্রীরা।

নীলফামারীর কিশোরগঞ্জে মনসার গানের মঞ্চে সাপের খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে বিজয় রায় (২০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সরকারের দৃষ্টিতে জামায়াতকে ভোট দেওয়া লোকজন এ দেশের নাগরিক নন। শুধু বিএনপির ভোটাররাই সরকারের সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য। সে জন্য বিএনপির এমপিদের এলাকায় একের পর এক প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা হলেও জামায়াতসহ ১১ দলের এমপিদের ক্ষেত্রে চরম বৈষম্য করছে সরকার।