সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।


সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রায়গঞ্জ আমলি আদালত এই আদেশ দেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সলঙ্গা বাজারে অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গোলাম মুক্তাদীরের পরিবারের দাবি, তিনি ঘটনার সময় সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে মামলায় আসামি করা হয়েছে।