
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর তা মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।
এর আগে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। রায়গঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, ‘স্থানীয়রা ৯৯৯ নম্বরের মাধ্যমে বিষয়টি আমাদের জানিয়েছিল। তবে ঘটনাস্থল আমাদের আওতায় না পড়ায় সলঙ্গা বা হাইওয়ে পুলিশকে বিষয়টি জানাতে বলেছিলাম।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৫ শিশু ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার মধ্যে তাদের ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটিতে এ রোগের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর সংখ্যা ৮৮।
১৬ মিনিট আগে
বরিশাল নগরের ২৩ নং ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন একটি ৩ তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির নিচ তলার দরজা জানালা উড়ে গেছে। স্থানীয়রা এটি সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে বললেও অনেকে দাবি করেছেন...
১৯ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যানকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
২ ঘণ্টা আগে
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আকাশ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে