রাজশাহীর পুঠিয়ায় দিনদুপুরে একই দিনে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার গাং ধোপাপাড়ার হিন্দুপাড়া ও কারিগরপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার প্রবাসীসহ দুই শিক্ষকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।


রাজশাহীর পুঠিয়া উপজেলায় সাত বছর বয়সী সৎছেলে মো. রিফাতকে শ্বাসরোধে ও গলা কেটে হত্যার দায়ে মোহাম্মদ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত এ রায় দেন। ২০১৯ সালের ২৮ মে সংঘটিত এ ঘটনায় আসামি গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন।

পুঠিয়া রাজবাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে ইলুর বাড়ি। ইলু সম্প্রতি আজকের পত্রিকার কাছে দাবি করেছিলেন, মামলা-মোকদ্দমা টানতে টানতে দৈন্যদশায় পড়েছিলেন কমর বেগমের মেয়ে রেজিনা জামাল। তাই ১৯৯১ সালের দিকে ১০ হাজার টাকায় এই পালঙ্ক বিক্রি করে যান। তিন মাসের বেতনের টাকা জমিয়ে পালঙ্কটি কিনেছিলেন ইলুর

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর ট্রাক জব্দ করেছে পুলিশ, চালক পালিয়েছেন।