Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে মাস্ক পরে আ.লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৯: ০০
চাঁপাইনবাবগঞ্জে মাস্ক পরে আ.লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিল
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে একটি ঝটিকা মিছিল হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে উপজেলার বিনোদপুর বাজার এলাকায় এ মিছিল হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম রবুর নেতৃত্বে ২৫০ থেকে ৩০০ জন নেতা-কর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি বিনোদপুর বাজারসংলগ্ন ভুলকির মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। প্রায় ১০ মিনিট স্থায়ী এ মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকেরা অংশ নেন। এ সময় মিছিলে থাকা সমর্থকদের হাতে পাইপ ও লাঠি এবং মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিনোদপুর বাজারসংলগ্ন এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত