Ajker Patrika

ছয় মাসে গাকের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, তদন্ত চায় আয়াস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২২: ৫৩
ছয় মাসে গাকের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, তদন্ত চায় আয়াস
অতিরিক্ত জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেয় আয়াসের প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় আয়াসের একটি প্রতিনিধিদল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেয়।

আয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গাকের’ সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।

ওয়ালিদ হাসান বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে খাবার সরবরাহকারী সংস্থা গাকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এ দাবিতেই তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি ও রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, শুসমিতা খানম ঐসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত