খালে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ মিলল ৫ ঘণ্টা পর
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে বালুয়াখালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১১ বছরের শিক্ষার্থী জান্নাতি খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহী ডুবুরি দল পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে লাশ উদ্ধার করে...


ধুনটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বেড়া দেওয়ার অভিযোগ
বগুড়ার ধুনটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বাঁশের বেড়া দিয়ে গাছ রোপণ করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানগুলোর ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ফুফুর বাড়ি বেড়াতে এসে খালে ডুবে নিখোঁজ শিশু
বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে জান্নাতি খাতুন (১১) নামের এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বালুয়াখালে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

বন্ধুর স্ত্রীকে বিয়ের জেরে ছুরিকাঘাত, আইসিইউতে যুবক
একসময় কুঠিবাড়ি গ্রামের পান্না রায়ের ছেলে বাবু রায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তুলসি রায়। বন্ধুত্বের সূত্র ধরে একে অন্যের বাড়িতে অবাধ যাতায়াত ছিল। যাতায়াতের একপর্যায়ে বাবু রায়ের স্ত্রীর সঙ্গে তুলসি রায় প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রায় এক বছর আগে বাবু রায়ের স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিয়ে করেন তুলসি রায়।










