
যমুনা নদীর পানি তলানিতে গিয়ে ঠেকেছে। চারদিকে ধু ধু বালুচর। বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া যমুনার বিস্তীর্ণ এই চরে মরিচ ও ভুট্টার পাশাপাশি কয়েক বছর ধরে চিনাবাদামের চাষ শুরু হয়েছে। খরচ কম এবং লাভ বেশি হওয়ায় চিনাবাদাম চাষে কৃষকের ঝোঁক বাড়ছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, তিন উপজেলায় যমুনা নদীর চরে চলতি মৌসুমে ৫০ হেক্টর জমিতে চিনাবাদামের চাষ হয়েছে। গত বছর চাষ করা হয়েছিল ৪৪ হেক্টর জমিতে। ৫০ হেক্টর জমিতে ৭৩৩ টন চিনাবাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। তবে কৃষকেরা বলছেন, এবার আবহাওয়া ভালো থাকায় বাদাম উৎপাদন অনেক বেশি হবে।
সারিয়াকান্দি উপজেলার কাজল, ধারা বর্ষা, শোনপচা চর ঘুরে দেখা গেছে, কৃষকের চিনাবাদামের খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। শোনপচা চরের কৃষক আবুল কালাম আজাদ বলেন, বাদাম চাষে সার ও নিড়ানি প্রয়োজন হয় না, সেচও দিতে হয় খুব কম। যে কারণে বাদাম চাষে খরচ একেবারেই কম। ফলন এবার বিঘাপ্রতি ৮ থেকে ১০ মণ হবে বলে জানান তিনি।
আবুল কালাম আজাদ আরও বলেন, কৃষককে উৎপাদিত বাদাম বিক্রির জন্য হাটে যেতে হয় না। ব্যাপারী জমি থেকেই বাদাম কিনে নিয়ে যায়। কাঁচা অবস্থায় জমি থেকে বাদাম বিক্রি হয় ৮০ থেকে ১০০ টাকা কেজি। সেই বাদাম শুকিয়ে বিক্রি হয় ১৫০ টাকা কেজি। কম খরচে ফলন ভালো পাওয়ায় চরের অনেক কৃষক এখন চরে বাদাম চাষ শুরু করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চরের জমি অত্যন্ত উর্বর। শুষ্ক মৌসুমে বিভিন্ন ধরনের ফসল এখানে ভালো হয়। জমি উর্বর হওয়ায় তেমন সার প্রয়োগ করতে হয় না। কয়েক বছর ধরে কৃষক চরে বাদাম চাষ করে ভালো ফলন পেয়েছে। দিন দিন চরে বাদাম চাষ বাড়ছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে