বগুড়া ধুনটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ করায় সুজাবত আলী (৭৫) নামের এক মুদি দোকানির পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ধুনট উপজেলার মথুরাপুর হাটে গত শনিবার মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির দুই পক্ষ থানায় পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান দুই পক্ষের অভিযোগ দাখিলের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুজাবত আলীর ছেলে সেলিম রেজা বলেন, ‘মথুরাপুর হাটে খাজনা আদায়ের কোনো তালিকা না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাটে উপস্থিত হয়ে তালিকা না টাঙানো পর্যন্ত ব্যবসায়ীদের খাজনা দেওয়া বন্ধ রাখতে বলেন। কিন্তু মথুরাপুর ইউনিয়ন যুবদলের সদস্য ওবায়দুল ইসলাম গত শনিবার বিকেলে হাটে গিয়ে মাছ বিক্রেতার কাছে জোর করে খাজনা আদায়ের চেষ্টা করেন। আমার বাবা খাজনা আদায়ের প্রতিবাদ করলে ওবায়দুল ও তার লোকজন আমার বাবাকে বেদম মারধর করে। এতে বাবার বাম পায়ের উরুর কাছে ভেঙে যায়।’
এ সময় হাটের লোকজন ওবায়দুলকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ আসার আগেই ওবায়দুল পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলে উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম মামুন হস্তক্ষেপ করায় থানায় মামলা রেকর্ড করছে না।
তবে উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম মামুন বলেন, আলমাস নামের এক ব্যক্তি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে হাটে খাজনা আদায় করতে যায়। ওবায়দুল এর প্রতিবাদ করায় আসলামের লোকজন তাকে মারধর করে। এ ঘটনায় ওবায়দুলের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এদিকে ওবায়দুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এলাকার লোকজন জানান ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
এদিকে আলমাহমুদ আসলাম বলেন, ‘আমি ধুনট উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। আমার নামে আওয়ামী লীগ সরকার ২৪টি নাশকতার মামলা দিয়েছে। আমি কীভাবে নব্য বিএনপি?’
তিনি জানান, তৌহিদুল আলম মামুন দলের নির্দেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচন করায় দল থেকে বহিষ্কার হয়েছিল। তিনি আওয়ামী লীগের এমপির সঙ্গে একই মঞ্চে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। মামুনের নির্দেশেই ওবায়দুল তার সহযোগীদের নিয়ে হাটে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে।
বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, দলের নাম ভাঙিয়ে হাটে চাঁদাবাজি অভিযোগ সঠিক হলে ওবায়দুলকে যুবদল থেকে বহিষ্কার করা হবে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান, দুই পক্ষই বিএনপির নেতা-কর্মী। হাটের নিয়ন্ত্রণ নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১৫ মিনিট আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৪০ মিনিট আগে
‘পারিবারিকভাবে বাবা-মা, নানা-নানির সম্মতিতেই আত্মীয়তার মধ্যে বিয়ে হয়েছে। আইন সম্পর্কে জানতাম, তারপরও পারিবারিক সিদ্ধান্তে বিয়েটি করেছি। বয়স পূর্ণ হলে সেটি রেজিস্ট্রি করা হবে।’ কথাগুলো বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক।
১ ঘণ্টা আগে