
বগুড়ার ধুনটে চেকপোস্টে তিন পুলিশ সদস্যকে মব সৃষ্টি করে হেনস্তার অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে। আজ সোমবার উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বগুড়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির টাউন উপপরিদর্শক (টিএসআই) আবুল কালাম আজাদকে ধুনটে পাঠানো হয়। তিনি থানা-পুলিশের সহযোগিতায় হুকুম আলী বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করছিলেন।
বেলা ১১টার দিকে কিছু উচ্ছৃঙ্খল লোক চেকপোস্টে কনস্টেবল আব্দুল খালেকের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি এক হাজার টাকা নিয়ে কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল ছেড়ে দিয়েছেন।
এ সময় উচ্ছৃঙ্খল জনগণ সেখানে মব সৃষ্টি করে পুলিশ সদস্যদের হেনস্তা করে। পরে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টিএসআই আবুল কালাম আজাদ বলেন, ধুনট উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় আমি একটি মোটরসাইকেল আটক করে কাগজপত্র যাচাই করছিলাম। অন্যদিকে কনস্টেবল আব্দুল খালেক টাকার বিনিময়ে একটি মোটরসাইকেল ছেড়ে দিয়েছে, এমন দাবি করে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে আক্রমণাত্মক আচরণ করে।
পুলিশ পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান আজকের পত্রিকা বলেন, মোটরসাইকেল ছেড়ে দিয়ে টাকা নিয়েছে, এ ধরনের অভিযোগ সঠিক নয়। স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল জনগণ মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা সৃষ্টি এবং তাদের হেনস্তা করেছে। পরে কোনো অভিযোগকারীকে খুঁজে পাওয়া যায়নি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে