বিয়ের মেহেদির রং মুছতে না মুছতেই সড়কে প্রাণ গেল নড়াইলের কালিয়ায় আজিজুর রহমান (৩০) নামের এক প্রবাসী যুবকের। আজ সোমবার শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। গত শুক্রবার (১৩ জুন) তিনি বিয়ে করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার নড়াগাতী থানার পানিপাড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমান গত শুক্রবার একই থানার কামশিয়া গ্রামে বিয়ে করেন। আজ দুপুরে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে জয়নগর ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রলিটি জব্দ করা হয়েছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহী নামের এক পর্যটক মারা গেছে। আজ সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল ও পুলিশ। নিহত ওই পর্যটক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছে
১২ মিনিট আগে
জ্যৈষ্ঠের তীব্র খরতাপ ও ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে নাটোরের লালপুরে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এতে শ্রমজীবী মানুষসহ সাধারণ জনতা চরম ভোগান্তিতে পড়েছেন।
১৫ মিনিট আগে
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন ঢাকার মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৮ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলার চিকনি বিলে নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বিষম্ভপুর গ্রামের চিকনি বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে