Ajker Patrika

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২২: ০৯
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় ৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তারের প্রায় সাড়ে ছয় বছর পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাসিদ মণ্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাসিদ মণ্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা তেতুলতলাপাড়ার মৃত শহিদ মণ্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে হাসিদ মণ্ডলের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তাঁর পরনের জ্যাকেটের পকেটে থাকা কাপড়ের ব্যাগ থেকে ৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে দুই মিলিলিটার করে মোট ৮০ মিলিলিটার ইনজেকশন ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এরপর আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত