পলো দিয়ে মাছ ধরার ধুম
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পলো হাতে জলাশয়ে নেমে পড়েন নানা বয়সী মানুষ। কারও পলোতে ধরা পড়ে বোয়াল, শোল কিংবা রুই, কেউ ফেরেন খালি হাতে। গতকাল শুক্রবার ভোরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরা চক এলাকার কয়েকটি জলাশয়ে এমন দৃশ্য দেখা যায়। এ সময় মাছ শিকারের আয়োজন পরিণত হয় আনন্দ উৎসব ও আত্মীয়, বন্ধু-বান্ধবের


সাটুরিয়ায় জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় একটি পরিত্যক্ত তিনতলা ভবনের ছাদে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার অভিযানে জুয়া খেলার দুটি সরঞ্জাম, তাস ও নগদ টাকা জব্দ করা হয়। শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকঢোল পিটিয়ে ঘোষণা, মানিকগঞ্জে ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পলো হাতে নদী ও জলাশয়ে নেমে পড়েন নানা বয়সী মানুষ। কারও পলোতে ধরা পড়ে বোয়াল, শোল কিংবা রুই, কেউ ফেরেন খালি হাতে। এখানেই বন্ধু-স্বজনদের মিলনমেলায় তৈরি হয় উৎসবের আবহ। প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ শিকারের এই সংস্কৃতি।

বিসর্জনের অশ্রুতে ঐতিহ্যের বাঁধন, ঘিওরে ২০২ বছরের সম্প্রীতির মেলায় মানুষের ঢল
ধর্মের পরিচয় আলাদা, কিন্তু আনন্দের বন্ধন এক। দুর্গাপ্রতিমার বিদায়বেলায় কারও চোখে অশ্রু, কেউ দিচ্ছে উলুধ্বনি। এই আবেগের রেশ কাটতে না কাটতেই নাগরদোলা, মিষ্টির ঘ্রাণ আর মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠে চারপাশ। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনে...












