Ajker Patrika

গোপালগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষের পর ৮ যানবাহনের ধাক্কা, আহত শতাধিক

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৪: ২৯
গোপালগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষের পর ৮ যানবাহনের ধাক্কা, আহত শতাধিক
দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেট কারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

দুর্ঘটনাকবলিত বাস থেকে যাত্রীদের বের করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনাকবলিত বাস থেকে যাত্রীদের বের করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত