ফেনীর দাগনভূঞায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেছে। এতে বাসের নিচে চাপা পড়ে ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছে বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থী ও পথচারী।


মামলা নিতে অস্বীকৃতির অভিযোগে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই নির্দেশের পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

নোয়াখালীর সোনাইমুড়ী থানার এক হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুর রহিমকে ৯ বছর পর ফেনীর দাগনভূঞা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।