রাজাপুরে ইউনিয়ন পৃথকীকরণ নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পৃথকীকরণের দাবিতে ও এর বিরোধিতায় পাল্টাপাল্টি মানববন্ধনের উদ্যোগকে কেন্দ্র করে গালুয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ২টা থেকে আগামীকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।


ঝালকাঠিতে পুকুরে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে মো. রোকনুজ্জামান (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি মৃগীরোগে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। মৃত রোকনুজ্জামান ঢাকায় এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

বিভাগীয় কমিশনার গিয়ে দেখলেন অফিসে তালা, রাজাপুরে ভূমি কর্মকর্তা বরখাস্ত
ঝালকাঠির রাজাপুরে ইউনিয়ন ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে যান বরিশাল বিভাগীয় কমিশনার। গিয়ে দেখেন, অফিসে ঝুলছে তালা। ছিলেন না কর্মকর্তা বা কর্মচারীদের কেউ। পরে কমিশনার ভূমি অফিসের এক উপসহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বাসায় ঢুকে নার্সকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার লুট
ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে বাসায় ঢুকে নওরীন (২৪) নামে এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় আহত নওরীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ভবনের তৃতীয় তলার আরেকটি বাসার দরজাও খোলা অবস্থায় পাওয়া গেছে।












