
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের বাসিন্দা উম্মে হাবিবা সাথী। পড়ালেখার পাশাপাশি ঘরে বসে কেক বানানো তাঁর শখ। শখের কাজটাকে তিনি কাজে লাগিয়ে বর্তমানে ঘরে বসে নিজের হাতের তৈরি কেক বিক্রয় করে স্বাবলম্বী হয়েছেন। নিজের হাতের বানানো এই কেক বিক্রয় করে ইতিমধ্যে লাখ টাকা আয় করেছেন সাথী।
সফল নারী উদ্যোক্তা উম্মে হাবিবা সাথীর জানান, ২০২০ সালে যখন করোনার কারণে সবকিছু স্থবির হয়ে পড়েছিল তখন হাতে প্রচুর সময় ছিল। তখন চিন্তা এলো নিজ থেকে কিছু একটা করার। এ সময় অনেকটা শখের বসে কেক বানায়। পরে পরিবারের সদস্যরা যখন কেকের প্রশংসা করল, তখন কেক বানানোর প্রতি উৎসাহ আরও বেড়ে যায়। হঠাৎ একদিন এক প্রতিবেশীর নিকট থেকে কেক বানানোর অর্ডার পাই। সেদিন চমৎকার কেক তৈরি করে চমক লাগিয়ে দিই। প্রতিবেশীরা কেকের প্রশংসা করলেন এবং টাকা দিলেন। এই কেক বিক্রির টাকা এবং আমার জমানো কিছু টাকা দিয়ে কেক তৈরির সরঞ্জাম ক্রয় করি। আমার বানানো প্রথম অর্ডারের কেকটি এতটাই সুস্বাদু হয়েছিল যে যারা খেয়েছেন তারা সকলেই এর প্রশংসা করেছেন। ধীরে ধীরে কেকের সুনাম ছড়িয়ে পড়ার পর কাপ্তাইয়ের বিভিন্ন জায়গা থেকে কেকের জন্য আরও অর্ডার আসতে লাগল। এভাবে ২০২১ সালে পুরোদমে অনলাইন এবং অফলাইনে হরেক রকমের কেকের অর্ডার পেতে লাগলাম এবং সফলভাবে তা তৈরি করে ধীরে ধীরে স্বাবলম্বী হতে লাগলাম।
উম্মে হাবিবা সাথী আরও জানান, একসময় তিনি মাত্র ২ থেকে ৩ হাজার টাকা খরচ করে কেক বানানো শুরু করলেও বর্তমানে কেক বিক্রি করে লক্ষাধিক টাকা আয় করেছেন। বর্তমানে শুধু কেক তৈরিতেই সীমাবদ্ধ থাকেননি তিনি। সম্প্রতি কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের অনুপ্রেরণায় তিনি একটি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন। যেখানে কাপ্তাই ইউনিয়নের অনেক নারী প্রশিক্ষণার্থীকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কেক বানানোর কাজ শিখিয়েছেন। এ ছাড়া প্রশিক্ষণ কর্মশালা ছাড়াও তিনি ইতিমধ্যে বেশ কয়েকজন নারীকে কেক তৈরিতে পারদর্শী করে তুলেছেন। বর্তমানে তাঁর ছাত্রীরাও কেক বানিয়ে বিক্রয় করে আয় করছেন।
কোন ধরনের কেক বানাতে পারদর্শী এই বিষয়ে জানতে চাইলে উম্মে হাবিবা সাথী জানান, তিনি বিভিন্ন প্রকারের কেক তৈরি করতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, লেমন, অরেঞ্জ, বাটার কচ, পানদান ফ্লেভারের বিভিন্ন ডিজাইনের কেক বেশি তৈরি করেন। তা ছাড়া ছোট বাচ্চাদের জন্মদিনের ডল কেক, ডোরিমন, কার কেকসহ বিভিন্ন কার্টুনের কেক বানাতে পারদর্শী তিনি। সবচেয়ে বড় বিষয় হলো তিনি ক্রেতাদের পছন্দ অনুযায়ী হুবহু ডিজাইন সংবলিত কেক তৈরি করে চমক লাগিয়ে দিতে পারেন।
বর্তমানে উম্মে হাবিবা সাথীর একটি নিজস্ব অনলাইন ব্যবসার ফেসবুক পেজ রয়েছে। যার নাম Sathi’s vlog। যেখানে তিনি কেক বিক্রয়ের জন্য অনেক অর্ডার পান। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে জানান, কেক বিক্রির ধারাবাহিকতা তিনি ধরে রাখতে চান। এবং ভবিষ্যতে এই নিয়ে আরও ভালো কিছু করতে চান। তা ছাড়া তিনি নিজের পেশার পাশাপাশি সমাজে পিছিয়ে থাকা নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার কাজে আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্বাবলম্বী হওয়ার পেছনে যাদের অবদান অনেক বেশি, বিশেষ করে তাঁর স্বামী, পরিবারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম ভিশন হলো উদ্যোক্তা সৃষ্টি। আজকে নারীরা ঘরে বসেই এ ধরনের কাজে নিয়োজিত হয়ে শুধু আত্মকর্মসংস্থানই নয়, অন্য অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন। উপজেলা প্রশাসন এ ধরনের কাজে পৃষ্ঠপোষকতা করে থাকে। কেউ যদি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সরকারিভাবে লোন নিতে চান, আমরা সহায়তা করার আশ্বাস দিচ্ছি। তা ছাড়া কিছুদিনের মধ্যেই আমরা উপজেলার সকল উদ্যোক্তাদের নিয়ে একটা ‘উদ্যোক্তা মেলা’ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছি।

জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ আরও ৫৯টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানির উপর ১০ থেকে সাড়ে ১২ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এশিয়ার প্রাথমিক লেনদেনে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতিকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন
৫ ঘণ্টা আগে
ব্যাংকঋণ পুনঃ তফসিলের বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল খেলাপি ঋণের চাপ কমাতে। সে লক্ষ্যে গত বছর সেপ্টেম্বরে ২ শতাংশ ডাউন পেমেন্টের বিপরীতে সর্বোচ্চ ১০ বছরের জন্য খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়। পরে আরও ছাড় দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক নির্দেশনায় এককালীন জমার মাত্র...
১৩ ঘণ্টা আগে
দেশব্যাপী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে আজ মঙ্গলবার মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। এই উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) অন্য পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে নিয়ে কেক কেটে...
১৪ ঘণ্টা আগে