
আইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকার অনিয়মের কারণে এক মাসের মধ্যে ৯০ কোটি টাকা জমা দিতে হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে। তা না হলে ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা দিতে হবে।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসির ৯৬৪তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।
বিএসইসির মুখপাত্র জানান, রিজেন্ট টেক্সটাইল মিল লিমিটেড আইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকা (অর্জিত সুদসহ) আইপিও সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে, তথা বিধিবহির্ভূতভাবে সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ বা কেনার ক্ষেত্রে ব্যবহার করে। এ পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা কোম্পানিতে ফেরত বা জমা দেওয়ার আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। এই অর্থ ফেরত বা জমা দিতে ব্যর্থ হলে রিজেন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির পাঁচ পরিচালককে ২০ কোটি করে মোট ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জরিমানা করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব, মোশাররফ হাবিব ও সালমান হাবিব (ব্যবস্থাপনা পরিচালক)।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশের আমদানিনির্ভর বাজারে স্পষ্ট প্রভাব দেখা দিতে শুরু করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে পণ্য পরিবহনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
৪ ঘণ্টা আগে
চলতি বছরের মার্চে দেশে প্রবাসী আয়ের প্রবাহ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। একক মাসের হিসাবে এ সময় রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। বিএডিসির সকল সেবা কৃষকদের কাছে যথাসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গত ৩০ ও ৩১ মার্চ তিনি কাশিমপুর ও মধুপুরের বিভিন্ন কেন্দ্র
১৪ ঘণ্টা আগে
২০১৪ সাল থেকে দেশজুড়ে পরিচালিত বইপড়া কর্মসূচিতে বিকাশের দেওয়া বইগুলো প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে, যা থেকে ৩৪ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছে। এ বছর যুক্ত হওয়া বইগুলো দেশের ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হবে, যার মধ্যে রয়েছে নতুন ৮০টি স্কুল।
১৫ ঘণ্টা আগে