
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নামে হোয়াটসঅ্যাপে ভুয়া গ্রুপ খুলে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে সতর্ক করেছে ডিএসই কর্তৃপক্ষ। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এতথ্য জানান।
ডিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের এক শ্রেণির অসৎ ব্যক্তি ডিএসইর নাম, ঠিকানা, লোগো ব্যবহার করে হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিত্যনতুন পদ্ধতিতে অভিনব কায়দায় প্রতারণা চালিয়ে যাচ্ছে, যা ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে।
এ ব্যাপারে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থে রেগুলেটর, সকল ব্রোকাজের হাউজ, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে।
এমনকি ডিএসইর ওয়েবিনারেও এই ধরনের প্রতারণা থেকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও ক্ষিলক্ষেত থানায় এ ব্যাপারে অভিযোগ দাখিল করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ডিএসই বলছে, ‘শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের একমাত্র মাধ্যম হলো ডিএসই এবং সিএসইর সনদপ্রাপ্ত ব্রোকারেজ প্রতিষ্ঠান এবং ডিএসই মোবাইল অ্যাপ। যদি কেউ এ ব্যাপারে অতিরিক্ত মুনাফার লোভ দেখায়, তা থেকে দূরে থাকুন। পুঁজি আপনার, বিনিয়োগ আপনার। তাই অসাধু চক্রের পাল্লায় পড়ে আপনার কষ্টার্জিত অর্জন বিনিয়োগ করে প্রতারিত হবেন না। তাই সবসময় প্রতারণা থেকে দূরে থাকুন এবং জেনে ও বুঝে বিনিয়োগ করুন।

দেশজুড়ে আধুনিক ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২৩৫তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় মানুষের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন শাখা চালু করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গত শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে গভীর রাত পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন। রাত প্রায় ১টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়, যা পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল হিসেবে অনুমোদন পেল।
২ ঘণ্টা আগে
কয়েক মাস আগেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে যে চাপ ও অনিশ্চয়তা ছিল, সেখান থেকে ধীরে ধীরে স্বস্তির ইঙ্গিত মিলছে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্য বলছে, রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে। প্রায় ৩৯ মাস পর আবারও এই স্তর অতিক্রম করায় অর্থনীতিতে একটি ইতিবাচক বার্তা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর পান্থপথে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে বিআরবি হসপিটালস লিমিটেড। স্বাস্থ্যসেবায় এক যুগ পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার নানা কর্মসূচির আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগে